জোর করে সবকিছু হলেও ভালোবাসাটা কখনো হয় না। কাউকে প্রতি সেকেন্ড ভালোবাসি ভালোবাসি বলতে পারেন, কিন্তু আপনার এই ভালোবাসার কোনো মূল্য নেই যদি না তার মনে আপনার জন্য ভালো লাগার ব্যাপারটা থাকে।
কারও মুখ থেকে জোর করে,ইমোশানাল ব্ল্যাকমেল করে ভালোবাসি কথা বলাতে পারবেন। কিন্তু তার মনে কখনো আপনার জায়গা হবে না। কারণ, ভালোবাসাটার সৃকৃতি শুধু একটা বাক্যে হয় না! ভালোবাসা, ভালো লাগার ব্যাপারটা মন থেকে আসতে হয়।
কাউকে জোর করে আপনি থেকে তুমি বলাতে বাধ্য করবেন না! যে আপনাকে সত্যি ভালোবাসবে তার আপনি,তুই ডাকেও ভালোবাসার উষ্ণতা, মাধুর্য পাবেন। যে আপনাকে মন থেকে ভালোবাসতে পারেনি সে আপনাকে জান,কলিজা বললেও আপনার কাছে রসকষহীন রোবট মনে হবে ।
আপনার প্রিয় মানুষটার ছবি যদি আপনাকে চেয়ে চেয়ে নিতে হয়। তাকে কল দিতে যদি আপনার অনুমতি নিতে হয়। তবে সে ভালোবাসি বললেও আজও আপনাকে ভালোবাসতে পারেনি। কেউ যখন আপনাকে ভালোবেসে ফেলবে তার উপর আপনার অধিকার থাকবে, নিজেকে আপনার কাছে সে ভেঙে ছুঁড়ে উপস্থাপন করবে। আপনার একটা কলের অপেক্ষায় থাকবে। আপনার কোনো কিছুতেই সে বিরক্ত হবে না! বরং মুগ্ধই হবে ।
কেউ যখন সত্যি আপনাকে ভালোবেসে ফেলবে, তার কথাবার্তা,আচরণ, কন্ঠস্বর সবকিছু আপনাকে মুগ্ধ করবে। তার ব্যাপারে মুগ্ধ হওয়া ভালোবাসা ছাড়া আর কোনো অভিযোগ থাকবে না আপনার ! যে আপনাকে ভালোবাসতে পারেনি তার কাছে আপনার আবেগ খুনসুটি সবকিছুতে বিরক্তির চাপ থাকবে। আপনার ভালোবাসা,আবেগ,খুনসুটি তার কাছে ন্যাকামি মনে হবে
মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না! মুখে বলার সাথে সাথে মনেও প্রিয় মানুষটাকে জায়গা দিতে হয়। যখন দুইজন দুইজনকে ফিল করতে পারবেন,একজন আরেকজনের জন্য কষ্ট হবে। কথা না বললে অস্থির অস্থির লাগবে বুঝে নিবেন আপনাদের মধ্যে ভালোবাসাটাই হয়েছে।
